ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সরকারের সঙ্গে আছি, প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবি করি না : শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমরা সরকারের পাশে আছি। আমরা আপনার পদত্যাগ চাই না। রবিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ গণতন্ত্র পরিষদের উদ্যোগে ‘বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।


শাসমুজ্জামান দুদু বলেন, অন্তর্বর্তী সরকার এরই মধ্যে নিরপেক্ষতা হারিয়েছে। বিএনপিসহ গণতন্ত্রকামী দলগুলো শেখ হাসিনার পতন চেয়েছে একটিমাত্র কারণে, তা হচ্ছে দল নিরপেক্ষ সরকারের অধীনে একটি জাতীয় নির্বাচনের জন্য। এটি ছিল গত ১৫ বছরের লড়াই। সেই লড়াইয়ের পর শেখ হাসিনার পতন হয়েছে। প্রধান উপদেষ্টার উদ্দেশে শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচন এখন খুব জরুরি। দেশে গণতন্ত্রের জন্য এই সরকারের স্বচ্ছতার জন্য দ্রুত নির্বাচন দিতে হবে। যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন, জনমনে সন্দেহ দূর করুন। জাতীয় ঐক্য সৃষ্টি করেন। তা না করলে দেশের যে পরিস্থিতি হবে, তার সম্পূর্ণ দায়ভার আপনাকে নিতে হবে। আমরা সরকারের পাশে আছি। আমরা আপনার পদত্যাগ চাই না। 


আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গণতন্ত্র পরিষদের সভাপতি মোক্তার আখন্দ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সহ অনেকে।

ads
ads
ads

Our Facebook Page

↑